কুমিল্লার দাউদকান্দি থানার এসআই ইমাম উদ্দিন এবং এএসআই হাফিজুর রহমানের বিরুদ্ধে ১৬০ কেজি গাঁজা বিক্রির অভিযোগ উঠেছে। মহাসড়কের কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে উদ্ধার হওয়া এসব গাঁজা থানায় নিয়ে মামলা না দিয়ে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয় দুই পুলিশ কর্মকর্তা। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এর আগে এদিন রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজার কাছ থেকে একটি কাভার্ডভ্যান থেকে ১৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সোমবার গাঁজা বিক্রির বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ প্রতিবেদকের সঙ্গে অভিযোগ অস্বীকার করলেও ওসিকে বিষয়টি সমাধানের জন্য অনুরোধ করেন ওই দুই পুলিশ কর্মকর্তা। গাঁজা উদ্ধার এবং বিক্রির সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। এএসআই হাফিজুর বলেন, এ বিষয়ে ইমাম উদ্দিন জানেন। আমি কিছুই বলতে পারব না।








