দৌলতপুরের শুকারঘাট এলাকায় চুরির অপবাদ দিয়ে চাচাতো ভাইদের হামলায় মামুন মোল্লা নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বাবা মোজাম্মেল মোল্লা গুরুতর। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই ইসমাইল মোল্লার দুই ছেলে উজ্জ্বল মোল্লা ও জাব্বার মোল্লাকে আটক করেছে পুলিশ। জানা গেছে, কয়েক দিন আগে জাব্বার মোল্লার বাড়িতে গরু চুরির চেষ্টা হয়। তখন ঘটনাস্থলে একটি টর্চলাইট পড়ে থাকতে দেখে সেটি মামুন মোল্লার বলে সন্দেহ করেন তার চাচাতো ভাইয়েরা। এ সন্দেহে শুক্রবার বিকালে শুকারঘাট এলাকায় মামুন মোল্লাকে পেয়ে জাব্বার মোল্লা ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালান। এ সময় তারা শাবল দিয়ে মামুনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। তখন ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে বাবা মোজাম্মেল মোল্লাকেও মারধর করে গুরুতর আহত করা হয়।








