একটি কক্ষে এক শিশু আরেক শিশুকে অসংখ্যবার চড়, থাপ্পড় ও কামড়ে দিচ্ছে, সেখানে থাকা তৃতীয় আরেক শিশু বিষয়টি সমাধানে এগিয়ে গেলে নিজেও মারধরের শিকার হচ্ছে। ওই সময় কক্ষটিতে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি ছিলেন না। এমন একটি ভিডিও গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ফিডে ঘুরছে। বাংলাদেশে অনেককেই ভিডিওটি ফেসবুকে শেয়ার করতে দেখা গেছে। আবার একই ভিডিও নেপালেও ছড়িয়ে পড়লে ঘটনাটি সেখানকারই বলে মনে করেন তারা।
আন্তর্জাতিক
ডে কেয়ার সেন্টারে এক শিশু আরেক শিশুকে মারধর করছে, ভিডিওটি সম্পর্কে যা জানা যাচ্ছে

শেয়ার করুন







