সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ‘সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্প’-এর আওতায় ৩০০ পরিবারের মধ্যে ১ কোটি ৫০ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলা মডেল মসজিদ সভাকক্ষ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে পারুলিয়া মডেল গ্রাম সমবায় সমিতির সদস্যদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। প্রধান অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. সেলিম ফকির।প্রধান অতিথির বক্তব্যে সেলিম ফকির বলেন, ‘সারাদেশের ১২টি উপজেলার ১২টি গ্রাম নিয়ে এই পাইলট প্রকল্প শুরু হয়েছে। প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এর মাধ্যমে গ্রামীণ জনপদে উৎপাদনমুখী কর্মকাণ্ডের প্রসার ঘটবে এবং একেকটি আদর্শ গ্রাম গড়ে উঠবে।’অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রকল্পের পরিচালক হেলাল উদ্দিন, জেলা সমবায় কর্মকর্তা আশিকুর রহমান এবং পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। এ ছাড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম ও উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত মন্ডল উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ঋণের চেকের পাশাপাশি উপকারভোগী পরিবারের সদস্যদের মধ্যে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারাও বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মহিতোষ কর্মকার।
রাজনীতি
দেবহাটায় এক গ্রামে দেড় কোটি টাকার ঋণ বিতরণ

শেয়ার করুন







