ঢাকায় গাইতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। তিনি একাধারে ভারত ও বাংলাদেশেও ভীষণ জনপ্রিয়। এরই মধ্যে বলিউডে গান গেয়ে খ্যাতির চূড়ায় জায়গা করে নিয়েছেন এই শিল্পী।

আসছে শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমি মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আতিফ আসলামের কনসার্ট ‘মেইন স্টেজ শো, ফিচারিং আতিফ আসলাম’।

আজ (২১ জুলাই) মঙ্গলবার রাজধানীর স্মার্ট টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি জানায়, কনসার্ট আয়োজনের প্রয়োজনীয় অনুমতি, ছাড়পত্র এবং ভেন্যুর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।

ঢাকায় গাইবেন পাকিস্তানের আতিফ আসলাম, কবে-কোথায়

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্ট বাতিল বা স্থগিত বিষয়ে যে গুঞ্জন ছড়িয়েছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন। নির্ধারিত সূচি অনুযায়ী ২৪ জুলাই রাতেই পূর্বাচলে বসবে এই সংগীত আয়োজন।

আয়োজকদের আশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো সংগীতপ্রেমীর উপস্থিতিতে কনসার্টটি বছরের অন্যতম বড় সংগীত আয়োজনে পরিণত হবে।

আইএস/আরএমডি