দীর্ঘ অভিনয় জীবন ও অভিজ্ঞতা নিয়ে সরাসরি দর্শকদের মুখোমুখি হতে যাচ্ছেন মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। নাট্যদল ‘অনুস্বর’র নিয়মিত উদ্যোগ ‘অনুস্বর সংলাপ’ র চতুর্থ পর্বে অংশ নেবেন তিনি।
আগামী ২৫ জুলাই (শনিবার) বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে হবে এ আয়োজন। এবারের আয়োজনের মূল বিষয় ‘জীবন ও অভিনয়’।
আয়োজকরা বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অনুষ্ঠানে নিজের পথচলা ও নাট্যাঙ্গনের অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন ফেরদৌসী মজুমদার। উপস্থিত দর্শক ও নাট্যপ্রেমীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
প্রতিষ্ঠার তৃতীয় বার্ষিকী ২০২২ সাল থেকে নিয়মিত এই ব্যক্তিত্বপ্রধান সংলাপের আয়োজন করে আসছে নাট্যদল অনুস্বর।
আরও পড়ুন
বন্যার্তদের সহায়তায় রুনা লায়লার কনসার্ট, টিকিটের দাম ৫ হাজার দিয়ে শুরু
এর আগে প্রথম আয়োজনে সৈয়দ জামিল আহমেদ দর্শকদের মুখোমুখি হয়েছিলেন। নাটকের গতিপথ ও চর্চা নিয়ে সেই আয়োজন তরুণ নাট্যকর্মীদের মাঝে বেশ সাড়া ফেলে।
আরও পড়ুন
রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান
মঞ্চ ও ছোটপর্দা ও চলচ্চিত্রে সমানভাবে আলো ছড়ানো ফেরদৌসী মজুমদার তার শক্তিশালী অভিনয়শৈলী ও সংলাপ প্রক্ষেপণের জন্য প্রশংসিত। নাটকে অবদানের স্বীকৃতিতে একুশে পদকসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন এই অভিনেত্রী।
এমআই/এমএমএফ








