ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ১টার মধ্যে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
 
পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় আট থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে। সন্ধ্যা ৬টায় তাপমাত্রা ছিল ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা পাওয়া যায় ৭২ শতাংশ।

আরও পড়ুন

সামান্য বৃষ্টিতেই ডোবে নিউমার্কেট, ভোগান্তির শেষ কোথায়?

আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকাল শনিবার (৮ আগস্ট) সূর্যোদয় ভোর ৫টা ৩১ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে।

আজ সন্ধ্যা ৭টার আগের ছয় ঘণ্টায় রাজধানী ঢাকায় কোনো বৃষ্টি হয়নি।

একিউএফ/