ধামরাইয়ে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ পেতে কয়েক হাজার নারী-পুরুষ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সানোড়া, সোমভাগ ও সুতিপাড়াসহ ৩টি ইউনিয়নের ভুক্তভোগী নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
সোমবার সকাল ১০টার দিকে দুই ঘণ্টাব্যাপী ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ করে রাস্তায় বসে পড়ে। এতে মহাসড়কের দুইপাশে ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্গতি নেমে আসে স্থানীয় ও দূরপাল্লার যাত্রী সাধারণের ওপর। বিভিন্ন কাঁচামালবাহী পরিবহণগুলো ফলে তাদের কাঁচামাল সতেজ রাখতে স্থানীয় বরফকলগুলোতে ধরনা দিয়েও প্রয়োজনীয় পরিমাণ বরফ সংগ্রহ করতে পারেননি। ফলে তাদের কাঁচামাল নষ্ট হয়ে যায়। এতে তারা ব্যাপক লোকসানের শিকার হন।
পরে গোলড়া হাইওয়ে ও ধামরাই থানা পুলিশ এসে মানববন্ধনকারীদের রাস্তা থেকে সরিয়ে নিয়ে যায়।








