টাকার বিনিময়ে ধামরাই উপজেলা মহিলা দলের কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মহিলা দলের পদবঞ্চিত নেতাকর্মীরা। তারা সংবাদ সম্মেলনে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রাহিম শিলা ও সাধারণ সম্পাদক সুলতানা খন্দকারকে অবাঞ্ছিত ঘোষণা করেন। শুক্রবার বিকাল ৫টায় ধামরাই পৌর শহরের বরাত সেন্টারের সামনে এ জোনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা মহিলা দলের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে এ ধরনের কর্মসূচি পালনে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

পদবঞ্চিত নেত্রী রাজিয়া আক্তারসহ পদবঞ্চিত নেতাকর্মীরা এ সংবাদ সম্মেলনে কঠিন বক্তব্য দান করেন। ঢাকা জেলা সভাপতি ওই কথা উল্লেখ করে বলেন, তাদের শুধু অবাঞ্ছিত নয় তাদের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল করা হবে। সাধারণ সম্পাদকের বিরুদ্ধে টাকার বিনিময়ে ধামরাই উপজেলা মহিলা দলের কমিটি গঠন করে তুমুল বিতর্কের সৃষ্টি করেছেন। এতে দলের দুর্দিনের বহু ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা দলের কমিটি থেকে বাদ পড়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে টাকার বিনিময়ে গঠিত এ বিতর্কিত ধামরাই উপজেলা মহিলা দলের কমিটি বাতিল এবং ঢাকা জেলা মহিলা দলের সভাপতি সম্পাদকের সাংগাঠনিক বিচার ও শাস্তি দাবি করছি।