ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
রাজধানীতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, দুপুরের দিকে খবর পেয়ে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের গেটের পাশে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন তিনি। পরে পুলিশ ক্যাম্পে খবর দিলে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। ওই ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে।
কাজী আল আমিন/এমএমকে








