রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ ৫০৮ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৫২ জন, লালবাগ বিভাগ ২৩ জন, ওয়ায়ী বিভাগ ৩২ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৬৮ জন, মিরপুর বিভাগ ৯৫ জন, গুলশান বিভাগ ৫৩ জন, উত্তরা বিভাগ থেকে ১৩৭ জনকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের হেফাজত হতে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৩৮১টি ইয়াবা, ৮ গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশি মদ, ২টি কর্ক, ১টি ধারালো ছুরি, ৬টি বস্তায় বিভিন্ন প্রকার ভারতীয় হোমিও প্যাথিক ওষুধ, ১৪টি মোবাইল ও নগদ ২২ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
কেআর/এমআইএইচএস








