মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের একদিন আগে বৃহস্পতিবার দিনাজপুরে ১০ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৯২০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। বিজিবি দিনাজপুর সেক্টরের আওতাধীন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এবং দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) বিভিন্ন সময়ে জব্দ করা এসব মাদক বৃহস্পতিবার দিনাজপুর সেক্টর সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়। এসময় ১৩ হাজার ১৯০ বোতল ফেনসিডিল, ২৯ হাজার ৮৩০ পিস ইয়াবা, ৮ হাজার ৯৬২ বোতল বিদেশি মদ, ৬৭ হাজার ৮৬৬ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২ লাখ ৪৮ হাজার ৫৯ পিস নেশাজাতীয় ট্যাবলেট এবং ৫ লাখ ৩৪ হাজার ৩৩৭ পিস মদ তৈরির ট্যাবলেট নষ্ট করা হয়।