বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের অবস্থান ও মৌসুমি বায়ু সক্রিয় থাকার ফলে দেশ জুড়ে বৃষ্টির আভাস রয়েছে। এ অবস্থায় আজ সারাদেশে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

রোববার (৫ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আজ সারাদেশে দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সে. কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সপ্তাহজুড়ে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে এই বৃষ্টিপাত কিছুটা কমতে পারে।

আরএএস/এসএনআর