দেশের জনগণের জন্য গণতন্ত্রকে চিরস্থায়ী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। বুধবার (৫ আগস্ট) দুপুরে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতির সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগ বলছে ডিসেম্বরে দেশে ফিরবে। আসেন! আমরাও দেখব।’রাষ্ট্রীয় অনুষ্ঠানে হট্টগোল ও স্লোগান দেওয়ার সংস্কৃতির সমালোচনা করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘কেউ বক্তব্য দিতে গেলে “ভুয়া ভুয়া” বলা কেমন সংস্কৃতি? রাষ্ট্রীয় অনুষ্ঠানে এসব মানায় না। আমরা সবাইকে সম্মান করতে চাই। আমাদের শিষ্টাচার শিখতে হবে।’অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্রে কিছু ভুল ও অসঙ্গতি নিয়ে দুঃখ প্রকাশ করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘জুলাই যোদ্ধাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক। প্রামাণ্যচিত্রে অসঙ্গতি থাকায় ইতোমধ্যে দুঃখ প্রকাশ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।’তিনি আরও বলেন, এই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের গণতান্ত্রিক কাঠামোকে মজবুত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।\
রাজনীতি
ডিসেম্বরে আসেন, আমরাও দেখব : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

শেয়ার করুন







