দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) মোতাহার হোসেন টিপুকে বদলি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
মোতাহার হোসেন টিপু দীর্ঘদিন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
মোতাহার হোসেন টিপুর বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ছান্দিয়াপুর গ্রামে।
মোতাহার হোসেন টিপু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরে তিনি ২০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। তাঁর স্ত্রী জেসমিন পারভীন বর্তমানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।








