থাইল্যান্ডে প্রত্নতাত্ত্বিক স্থানে খননকাজ চলাকালে প্রায় দুই হাজার বছর পুরোনো দুটি সোনার আংটি আবিষ্কৃত হয়েছে। দেশটির ফাইন আর্টস ডিপার্টমেন্টের বিবৃতিতে জানানো হয়, গত সপ্তাহে ফেতচাবুরি প্রদেশের ‘দোন ইয়াই থং’ প্রত্নতাত্ত্বিক এলাকায় মানুষের হাড়গোড়ের সঙ্গে আংটি দুটি উদ্ধার করা হয়। ২ জুলাই পাওয়া একটি আংটিতে ‘ব্রাহ্মী লিপি’তে লেখা রয়েছে পুসারখিতাসা যার অর্থ পুষ্যা নক্ষত্র দ্বারা সুরক্ষিত ব্যক্তি। ভারতীয় জ্যোতির্বিদ্যায় পুষ্যা নক্ষত্রকে অত্যন্ত শুভ রাশি হিসাবে বিবেচনা করা হয়। একই কঙ্কালের অবশিষ্টাংশের সঙ্গে পাওয়া দ্বিতীয় আংটিটি ছিল সাধারণ স্বর্ণের আংটি। এপি।








