​রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যেই বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির কারণে গরম কিছুটা কমে তাপমাত্রা হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।​আজ বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানায় আবহাওয়া অফিস।​আংশিক মেঘলা থেকে পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।​আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ, যার ফলে কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হচ্ছিল। তবে দুপুরের দিকে বৃষ্টি হলে এই অস্বস্তি কেটে যাবে।​উল্লেখ্য, এর আগের ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।