সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকা ভালো হবে। আর্থিক দিক শুভ যাবে। পারিবারিক জীবনে প্রাণবন্ত থাকার চেষ্টা করুন। আত্মকেন্দ্রিক লোকদের সংস্পর্শ এড়িয়ে চলুন। শারীরিক সুস্থতার জন্য নিয়মিত শরীরচর্চ্চা করুন। আত্মনিয়ন্ত্রণ করার অভ্যাস গড়ে তোলুন।ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): অফিসে কর্তৃপক্ষের আনুকূল্য পাবেন। পেশাগত দায়িত্ব বাড়বে। কথা ও তথ্যের ব্যাপারে বিশ্বস্ত থাকুন। পরিবার প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। শারীরিকভাবে কিছুটা সমস্যায় ভুগতে পারেন। ভ্রমণ শুভ।
মিথুন রাশি (২২ মে-২১ জুন): কর্মক্ষেত্রে বসের মন জুগিয়ে চলা কঠিন হবে। কিছুটা আর্থিক চাপে থাকবেন। সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। আত্মকেন্দ্রিক মানুষদের এড়িয়ে চলুন। আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। পারিবারিক শান্তি বজায় থাকবে।
কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): পেশাগত কাজে আপনার গৃহীত পদক্ষেপ প্রশংসিত হবে। পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলা কঠিন হবে। মানসিক প্রশান্তির জন্য ধ্যান, যোগ ব্যায়াম অভ্যাস করুন। আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রেমে সফলতা পাবেন।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মক্ষেত্রে সম্মান ও দায়িত্ব বাড়বে। আর্থিক বিষয়ে সফলতা আসবে। দূর ভ্রমণের সুযোগ পাবেন। স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগী হওয়া প্রয়োজন। প্রেমে ভুল বোঝাবুঝি বাড়বে। পারিবারিক বিষয়ে নমনীয়তা প্রয়োজন। অমিতব্যয়ীয়তার কারণে দুশ্চিন্তা বাড়বে।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): আর্থিক বিষয় নিয়ে চাপে থাকবেন। কর্মসূত্রে লাভবান হবেন। পারিবারিক বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। যানবাহন চলাচলে সাবধানতা অবলম্বন করুন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। শরীরের প্রতি যত্নশীল হন।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): দাম্পত্য জীবনে সুখ অনুভব করবেন। অতিরিক্ত ব্যয়ের কারণে মানসিক চাপ অনুভব করবেন। প্রিয়জনের সঙ্গে সন্দেহমূলক আচরণের জন্য দূরত্ব তৈরি হতে পারে। শারীরিক অসুস্থতাবোধ করতে পারেন। ভ্রমণ শুভ।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): দৈনন্দিন সমস্যা মোকাবিলায় ইতিবাচক থাকুন। ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। আর্থিক ভাগ্য বেশ সুপ্রসন্ন। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য অনুকূল সময়। প্রেম ও রোমাঞ্চ শুভ। নেতিবাচক চিন্তাভাবনা পরিহার করুন। বন্ধু নির্বাচনে সতর্ক হোন।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): মানসিকভাবে ইতিবাচক থাকুন। প্রেমে সফলতা পাবেন। আয় উন্নতির সুযোগ পাবেন। পেশাগত কাজে সফলতা পাবেন। কর্মে উপযুক্ত সম্মান পাবেন। ভার্চুয়াল আসক্তি নিয়ন্ত্রণ করুন। প্রেম ও রোমাঞ্চ শুভ। ভ্রমণ শুভ।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পেশাগত সফলতা পাবেন। আর্থিক ভাগ্য বেশ সুপ্রসন্ন। প্রেম ও রোমাঞ্চ শুভ। নেতিবাচক চিন্তাভাবনা পরিহার করুন। যানবাহন চলাচলে সতর্ক থাকুন। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে। শারীরিক সুস্থতার জন্য নিয়মিত ব্যয়াম করুন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হবেন। এ সপ্তাহে আপনার কর্মস্পৃহা বাড়বে। কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে। পারিবারিক জীবনে আরো সচেতন হতে হবে। শত্রু সম্পর্কে সচেতন হোন। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ভ্রমণ শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পেশাগত কাজে সফলতা পাবেন। কোনো অপ্রত্যাশিত ঝামেলায় জড়াতে পারেন। আর্থিক দিক থেকে সমৃদ্ধ থাকবেন। বিনিয়োগ শুভ। পারিবারিক ক্ষেত্রে কৌশলী হতে হবে। স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়া জরুরি। রোমান্টিক যোগাযোগ শুভ।








