বিশ্ব ফুটবলের চার বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আজ। বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। শিরোপার লড়াইয়ে কে শেষ হাসি হাসবে এ নিয়ে চলছে বিশ্বজুড়ে তুমুল আলোচনা।

আরও পড়ুন

ব্রাজিল নেই, তাই খেলা না দেখে যা করেন অপু বিশ্বাস

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে তারকাদের আড্ডা, সর্বত্রই চলছে নানা বিশ্লেষণ আর ভবিষ্যদ্বাণী।

বাংলাদেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ অভিনেতা জায়েদ খানও দিয়েছেন নিজের প্রেডিকশন। তার বিশ্বাস, টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়বে লিওনেল মেসির আর্জেন্টিনা।

জায়েদ খান বলেন, ‘গতবারের মতো এবারও বিশ্ব চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। ২-১ গোলের ব্যবধানে স্পেনকে হারাবে তারা। আমার বিশ্বাস, মেসি একটি গোল করবে। পাশাপাশি তার কাছ থেকে অন্তত একটি অ্যাসিস্টও দেখতে পাবেন দর্শক।’

বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার পারফরম্যান্সে মুগ্ধ জায়েদ মনে করেন, অভিজ্ঞতা ও বড় ম্যাচে মানসিক দৃঢ়তার দিক থেকে এগিয়ে রয়েছে আলবিসেলেস্তেরা। অন্যদিকে স্পেনও দুর্দান্ত ফুটবল খেললেও ফাইনালে মেসির অভিজ্ঞতা বড় পার্থক্য গড়ে দিতে পারে বলে তার ধারণা।

আরও পড়ুন

আদনান আল রাজীবের সিনেমার নায়ক সিয়াম আহমেদ

একদিকে বিশ্বকাপের শিরোপা, অন্যদিকে মেসির সম্ভাব্য বিদায় সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে স্মরণীয় এক রাত। এখন শুধু অপেক্ষা, শেষ পর্যন্ত সোনালি ট্রফিটি উঠবে আর্জেন্টিনার হাতে, নাকি নতুন চ্যাম্পিয়ন হিসেবে ইতিহাস লিখবে স্পেন।

 

এমআই/এলআইএ