বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, ‌‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, পার পিস ৫০ টাকা।’  

বুধবার (১ জুলাই) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।  

jagonews24.com

ফেসবুক পোস্টে উমামা ফাতেমা লেখেন, ‘জুলাইয়ের এই এক মাস জুলাই সবার থাকবে, ঠিকাছে? এক মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি, আমি সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, পার পিস ৫০ টাকা।’

আরও পড়ুন

জুলাইয়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করলো এনসিপি

তিনি আরও লেখেন, ‘ভোট করার সময় সার্টিফিকেটপ্রাপ্তদের সাথে জোট করবো, দারুণ সব টাইটেল হবে, লেটস ছে- জুলাইয়ের ফিনিক্স পাখি, জুলাইয়ের আবাবিল পাখি, জুলাইয়ের ইমাম, জুলাইয়ের মাস্টারমাইন্ড।’

এরপর তিনি লেখেন, কেমন লাগল আইডিয়াটা?

এনএস/কেএসআর