বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার আগে নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছে নরওয়ে ও ইংল্যান্ড। শেষ ম্যাচের তুলনায় দুই দলই বেশ কয়েকটি পরিবর্তন এনেছে।

নরওয়ে দলের একাদশে লিও ওস্টিগার্ড এর পরিবর্তে সুযোগ পেয়েছেন টরবিয়র্ন হেগেম। ইংল্যান্ড দলে এসেছে দুইটি পরিবর্তন বুকায়ো সাকার পরিবর্তে দলে এসেছেন ননি মাদুয়েকে এবং আগের ম্যাচে লাল কার্ড পাওয়া কোয়ানসাসের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন জন স্টোনস।

নরওয়ের একাদশ (৪-৩-৩): ওরিয়ান নিয়ল্যান্ড (গোলরক্ষক), জুলিয়ান রিয়ারসন, ডেভিড মোলার উলফে, স্যান্ডার বের্গে, ক্রিস্টোফার আয়ের, টরবিয়র্ন হেগেম, মার্টিন ওডেগার্ড (অধিনায়ক), প্যাট্রিক বের্গ, এরলিং হলান্ড, আলেকজান্ডার সোরলোথ, আন্দ্রেয়াস শেলদেরুপ

ইংল্যান্ডের একাদশ (৩-৪-৩): জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), এজরি কনসা, জন স্টোনস, মার্ক গেহি, নিকো ও'রেইলি, ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, ননি মাদুয়েকে, জুড বেলিংহাম, হ্যারি কেইন (অধিনায়ক), অ্যান্থনি গর্ডন।

আরআর/এমএমআর