নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধে জুড বেলিংহ্যামের করা গোলে ২০২৬ বিশ্বকাপে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা।
এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮, যা বিশ্বকাপের এক আসরে কোনো এক ক্লাবের খেলোয়াড়দের সর্বোচ্চ গোলের রেকর্ডের সমান।
চলতি বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের গোল করেছেন-কিলিয়ান এমবাপে (৮ গোল), জুড বেলিংহাম (৫ গোল), ভিনিসিয়ুস জুনিয়র (৪ গোল) এবং আর্দা গুলের (১ গোল)।
এর আগে বিশ্বকাপের এক আসরে কোনো ক্লাবের খেলোয়াড়দের সর্বোচ্চ ১৮ গোলের কীর্তি ছিল আরও তিনটি দলের: বুদাপেস্ট হনভেদ (১৯৫৪), বায়ার্ন মিউনিখ (২০১৪) এবং পিএসজি (২০২২)।
এখন চলতি বিশ্বকাপে রিয়ালের খেলোয়াড়দের আর মাত্র একটি গোলই যথেষ্ট, বিশ্বকাপ ইতিহাসে এক আসরে কোনো ক্লাবের খেলোয়াড়দের সর্বোচ্চ গোলের নতুন একক রেকর্ড গড়তে।
আরআর/এমএমআর








