মিয়ামি স্টেডিয়ামে জমে উঠেছে ইংল্যান্ড ও নরওয়ের মধ্যকার বিশ্বকাপ কোয়ার্টার-ফাইনাল ম্যাচটি। দ্বিতীয়ার্ধে কর্নার কিক থেকে বল জালে পাঠিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার উল্লাসে মেতে উঠেছিল নরওয়ে। কিন্তু সেই গোল বাতিল করে দেওয়া হয়েছে।
৫৫ মিনিটের সেই গোলে আন্দ্রেয়াস স্কিয়েলদেরুপের নেওয়া কর্নার থেকে বল ছয় গজের বক্সে এসে পড়ে। সেখান থেকে প্যাট্রিক বার্গের জোরালো শট প্রথমে দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তবে ফিরতি বলে সবার আগে পৌঁছে যান লিও হেগেম এবং কাছ থেকে বল জালে ঠেলে দেন।
গোলের পরই তীব্র প্রতিবাদ জানায় ইংল্যান্ডের খেলোয়াড়রা। কারণ আরলিং হালান্ড বক্সের মধ্যেই ইংল্যান্ডের এক খেলোয়াড়কে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন। রেফারি ভিএআর চেক করার সিদ্ধান্ত নেন। ভিএআর দেখে পরিষ্কার ফাউল পাওয়ায় গোলটি বাতিল করেন রেফারি।
ফলে ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট হয়েছে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলতে আসা নরওয়ের।
এমএমআর








