গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার কালার অ্যান্ড কোং লিমিটেড পোশাক কারখানায় টানা দুই দিনে ১৪৭ শ্রমিক রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এর কারণ উদঘাটনে তদন্তে নেমেছে স্বাস্থ্য বিভাগ। শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞাকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সরেজমিন অনুসন্ধান শেষে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।