জাতীয় ফল কাঁঠাল রপ্তানির সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয় পর্যায়ে চাষিদের অর্থনৈতিক সহায়তা, কারিগরি সহযোগিতা এবং প্রক্রিয়াজাত শিল্পে প্রয়োজনীয় প্রণোদনার বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।