হলিউড অভিনেতা আর্মি হ্যামার অভিনীত বিতর্কিত ও নিষিদ্ধ সিনেমা ‘সিটিজেন ভিজিলান্টি’ নতুন করে আলোচনায় এসেছে ইলন মাস্কের কারণে। জার্মানিতে নিষিদ্ধ হওয়া সিনেমাটি মাস্ক তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ৪৮ ঘণ্টার জন্য উন্মুক্ত করে দেন, যা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। জার্মান নির্মাতা উভে বোল পরিচালিত সিনেমাটি দেশটিতে নিষিদ্ধ হয়, কারণ নিয়ন্ত্রক সংস্থাগুলোর আশঙ্কা ছিল এর সহিংস বিষয়বস্তু অভিবাসীদের বিরুদ্ধে সহিংসতাকে উসকে দিতে পারে। সিনেমায় আর্মি হ্যামার একজন ভিজিলান্টির চরিত্রে অভিনয় করেছেন, যিনি অপরাধীদের নিজ হাতে শাস্তি দেন। যদিও বর্তমানে সিনেমাটি মাস্ক ও পরিচালকের অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তবুও অনেক ব্যবহারকারী এটি পুনরায় শেয়ার করছেন। এরই মধ্যে উভে বোল ঘোষণা দিয়েছেন, ‘সিটিজের ভিজিলান্টি-২’ ২০২৭ সালে মুক্তি পাবে। মাস্কও সিক্যুয়েল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, “সিটিজের ভিজিলান্টি-২’ আরও ভালো হবে।” উল্লেখ্য, ২০২১ সালে যৌন নিপীড়নের অভিযোগের পর আর্মি হ্যামারের হলিউড ক্যারিয়ার বড় ধাক্কা খায়। সেই সময়ের পর এটি তার অন্যতম আলোচিত প্রধান সিনেমা।