সিডনি লোপেজ এই দিনটির কথা হয়ত আজীবন মনে রাখবেন। এমন চোখ ধাঁধানো নজরকাড়া গোল বছরে নয় হয়তো দশকে দেখা যায় এমন একটা। এবারের বিশ্বকাপের তর্ক সাপেক্ষে সেরা গোল বলা যায় আর্জেন্টিনার বিপক্ষে করা সিডনির গোলটি৷
আর্জেন্টিনা অবশেষে কঠিন লড়াইয়ের পর কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ জায়গা করে নিয়েছে। মিয়ামিতে অনুষ্ঠিত রোমাঞ্চকর এই ম্যাচের অন্যতম নায়ক ছিলেন সিডনি লোপেস ক্যাবরাল। অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক গোল করে তিনি ম্যাচে ২-২ সমতা ফেরান এবং উচ্ছ্বাসে ভেসে যান।
শ্বাসরুদ্ধকর মুহূর্তে আফ্রিকান দলটি ২-২ সমতা আনে তাদের ২৩ বছর বয়সী ফুলব্যাক সিডনি লোপেসের অসাধারণ গোলে। ডান দিক থেকে বল পেয়ে তিনি আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন। বল সোজা জালে গিয়ে জড়ায়, আর এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের পক্ষে সেটি ঠেকানো অসম্ভব ছিল।
গোলের পর পুরো কেপ ভার্দে শিবিরে উল্লাসের বিস্ফোরণ ঘটে। পর্তুগালের বেনফিকা ক্লাবে খেলা এই তরুণ ফুটবলার যেন নিজেও বিশ্বাস করতে পারছিলেন না কী অসাধারণ গোল করেছেন। তিনি ছুটে গিয়ে গ্যালারিতে উপস্থিত নিজের পরিবারের সদস্য ও প্রিয়জনদের সঙ্গে সেই মুহূর্ত উদযাপন করেন।
তবে সেই দুর্দান্ত গোলও শেষ পর্যন্ত কেপ ভার্দের জন্য যথেষ্ট হয়নি। তারা আর্জেন্টিনাকে চরম চাপে ফেলে ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে গেলেও শেষ পর্যন্ত জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে ক্রিস্তিয়ান ‘কুতি’ রোমেরো হেডে জয়সূচক গোল করেন।
লিওনেল স্কালোনির দল ম্যাচে জয় পায় মেসি, লিসান্দ্রো মার্তিনেজ এবং প্রতিপক্ষের আত্মঘাতী গোলে। এই জয়ের ফলে আর্জেন্টিনা রাউন্ড অব ১৬-এ উঠেছে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে মিশর, যারা টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে বিদায় করেছে।
আরআর/আইএইচএস








