গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ডোবার পানিতে ডুবে নিবর ব্যাপারী (৭) নামে এক শিশু মারা গেছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পুটিমারি গ্রামে এ ঘটনা ঘটে।

নিবর ওই গ্রামের আব্দুল্লাহ ব্যাপারীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন মনোহরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দুপুরের পর নিরব অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলছিল। খেলার এক পর্যায়ে দুই শিশু ডোবার পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা এক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করে। উদ্ধার হওয়ার পর ওই শিশুর জ্ঞান ফিরলে জানায়, তাঁর সঙ্গে নিরবও ডোবার পানিতে নেমেছিল। নিরব পানির নিচে ডুবে গেছে। পরে ডোবা থেকে নিরবের মরদেহ উদ্ধার করা হয়।