গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় বিসিক শিল্পনগরীর ভুয়া ঠিকানা ব্যবহার করে ওষুধ উৎপাদনের অভিযোগে ইমা ল্যাবরেটরিজ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে। বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দৃষ্টিপ্রতিবন্ধী ইকবাল হোসেন নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং জরিমানা কমানোর আবেদন জানান। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমান জরিমানার পরিমাণ কমিয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ করেন। পরে তাৎক্ষণিকভাবে ওই অর্থ আদায় করেন।








