শিশুদের পুষ্টিহীনতা ও রাতকানা রোগ প্রতিরোধে দেশব্যাপী আগামী রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বৃহস্পতিবার সকালে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষ্যে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রশিদ বলেন, ৬ থেকে ১১ মাস বয়সি ৭১ হাজার ১৩৫ জন শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ৪ লক্ষ ৮৭ হাজার ৮৩৯ জন শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।








