ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন জানান, ঘটনাস্থলে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, গফরগাঁও স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।








