ভারতে গরুপাচার সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর মধ্যপ্রদেশের মুসলিম বিচারক তাবাসসুম খান অনলাইনে তীব্র আক্রমণ ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন। ২০২২ সালে ৫০ বছর বয়সী নাজির আহমদকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। রায়ের পর তাঁর ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে হিন্দুত্ববাদী গোষ্ঠী ও ইনফ্লুয়েন্সাররা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছে, ধর্ষণ ও খুনের হুমকি দিচ্ছে। দেশের শীর্ষ বিচারিক সংস্থাগুলো এর নিন্দা জানিয়েছে এবং তাঁকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক
গো-হত্যার রায়: বিচারক তাবাসসুম খান হুমকির মুখে

শেয়ার করুন







