গোবিন্দগঞ্জে স্ত্রী দুলালি বেগমকে (৫৫) ছুরিকাঘাতে হত্যা করে পালানোর সময় স্বামী বিরাজ মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। সোমবার বিকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোশাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক রিরাজের বাড়ি পার্শ্ববর্তী কাটাবাড়ী ইউনিয়নের সদর কলনি গ্রামে। পারিবারিক দ্বন্দ্বে ম্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে স্ত্রীর বুকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান দুলালি। এসময় স্বামী বিরাজ পালিয়ে একটি পাট ক্ষেতে আত্নগোপনের চেষ্টা করলে জনতা ধাওয়া করে আটক করে। স্থানীয়রা জানান, এরআগে প্রায় ১০-১২ বছর আগে বিরাজ তার শাশুড়ি সেলিনা বেগমকে একই ভাবে হত্যা করেছিল। এ মামলায় কারাগারে আটক থাকা কালে ন্ত্রী দুলালি বেগম তাকে জামিনে ছাড়িয়ে আনে। ওসি স্বপন কুমার সরকার বলেন, জনতার সহায়তায় অভিযুক্ত স্বামী বিরাজকে আটক করা হয়েছে।








