বল দখলে এগিয়ে থাকলেও প্যারাগুয়ের রক্ষণ ভেদ করে গোল আদায় করতে পারেনি ফ্রান্স। প্যারাগুয়েও রাখতে পারেনি লক্ষ্যে শট। ফলে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে গোলশূন্য সমতায়।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটিতে প্রথমার্ধের ৪৫ মিনিটে একাধিকবার চেষ্টা চালিয়েও হয়নি কোনো গোল।

৮০ শতাংশ বল দখলে রেখে ৬ বার শট নিয়ে লক্ষ্যে রেখেছে ফ্রান্স মাত্র একটি। তবে দুটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি ২০ শতাংশ বল দখলে রাখা প্যারাগুয়ে।

হাইড্রেশন ব্রেকের আগ পর্যন্ত ফ্রান্স দাপট দেখালেও কোনো গোল করতে পারেনি। সেই ধারা অব্যাহত থাকে হাইড্রেশন ব্রেকের পরেও। বক্সের ভেতর ফরাসি আক্রমণভাগকে ভালোভাবেই আটকে রেখেছে প্যারাগুয়ে।

ম্যাচের ৩৬তম মিনিটে প্যারাগুয়ের বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হন কিলিয়ান এমবাপে। সিদ্ধান্তে অসন্তুষ্ট ফরাসি অধিনায়ক সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া দেখান। ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তিনি আন্দ্রেস কুবাসকে হালকাভাবে ধাক্কা দেন।

এতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা মুখোমুখি অবস্থানে চলে যান। তবে রেফারি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিরোধ মিটিয়ে দেন। শেষ পর্যন্ত কোনো খেলোয়াড়কেই কার্ড দেখানো হয়নি।

সেই পরিস্থিতির পর ফ্রান্স আবারও তাদের চেষ্টা অব্যাহত রাখলেও লাভ হয়নি। প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়।

আইএন