গোয়ালন্দে মাদকের ভয়াবহতায় অতিষ্ঠ এলাকাবাসী মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করেছেন। স্থানীয় যুব সমাজের ও আয়োজনে এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে উপস্থিত হন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ থানার কয়েকজন কর্মকর্তা। শুক্রবার পৌরসভার ৩নং ওয়ার্ডের জবানি পাড়া ও উজানচর ১নং ওয়ার্ডের কছিমদ্দিন পাড়ার মধ্যবর্তী সিরাজ মার্কেট চত্বরে এ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’ স্লোগান সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। স্থানীয় যুবক সাদ্দাম হোসেন শিপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও স্থানীয় বাসিন্দা নাজিরুল ইসলাম তিতাস, সাদ্দাম হোসেন, শিপন শেখ, শাহিন খান, মতিন মণ্ডল, হিরো শেখ, আজিজল শেখ, আবির সরদার, অপু কুমার ঘোষ, মতিন, শাহীন।








