শারীরিক অসুস্থতার কারণে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনেরোর গৃহবন্দিত্বের মেয়াদ আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট। ৭১ বছর বয়সী বলসোনেরোর অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়েই সর্বোচ্চ আদালত এ আদেশ দেন। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর বিজয়ী প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিরুদ্ধে ক্যু-চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগে বলসোনেরোকে গ্রেফতার করা হয়।