চট্টগ্রাম নগরের বন্দর থানার আনন্দবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) রাত ১১টার দিকে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের একজন আসাদুল (৫০)। তিনি নগরের পাহাড়তলী এলাকায় বসবাস করতেন। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

এমআরএএইচ/এমকেআর