রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বসা দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষ হয়েছে।
শনিবার (১ আগস্ট) রাত ৮টায় শুরু হওয়া বৈঠক রাত সাড়ে ৯টায় শেষ হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরও পড়ুন
আগামী সপ্তাহে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী নেতা
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জাতীয় কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) গয়েশ্বর চন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান এবং মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
কেএইচ/এমএমকে








