গ্যাস সংকট নিরসনের দাবিতে সড়ক অবরোধ করেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।বুধবার (২২ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে রাজধানীর খিলক্ষেতে এয়ারপোর্ট সড়কে এ অবরোধের ঘটনা ঘটে।অবরোধে অংশ নেওয়া চালকদের অভিযোগ, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেও তারা গ্যাস পাননি। এতে দৈনিক আয় ব্যাহত হচ্ছে এবং জমাসহ অন্যান্য খরচ বহন করাও কঠিন হয়ে পড়েছে।কয়েকজন চালক বলেন, গ্যাস সংগ্রহ করতেই দিনের বেশির ভাগ সময় চলে যায়।প্রায় শতাধিক সিএনজিচালক সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।দ্রুত গ্যাস সংকট সমাধানের দাবি জানান।খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন। তিনি বলেন, সিএনজিচালকদের সড়ক অবরোধ পরিস্থিতিতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
রাজনীতি
গ্যাস না পেয়ে সড়কে সিএনজি চালকরা, তীব্র যানজট

শেয়ার করুন







