হাইওয়ে পুলিশের প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। মঙ্গলবার নতুন দায়িত্ব গ্রহণ করেন তিনি। হাইওয়ে পুলিশ জানায়, ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ফারুক আহমেদ ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশ, বাংলাদেশ পুলিশ একাডেমি, আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।








