মাঝে মাঝে অত্যন্ত সিরিয়াস কিছু মুহূর্তে ঘটে যায় খুবই ফানি সব ঘটনা। এমনই এক পরিস্থিতিতে পরেছেন মেসি ও তাঁর দল।

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি ও তাঁর দলের সতীর্থরা মিয়ামি বিমানবন্দরে গিয়ে পড়েন কঠোর তল্লাশির মুখে। আর এই খবর বেশ ভাইরাল এখন এজন্য যে, বিশ্বকাপের সময় স্বয়ং 'গোট'কেও মেটাল ডিটেক্টর দিয়ে ঠিকঠাক তল্লাশির সম্মুখীন হতে হয়।

View this post on Instagram

A post shared by 433 (@433)

তবে এই নিরাপত্তা তল্লাশির সিরিয়াস মুহূর্তে আচমকা হাসিতে ফেটে পড়তে দেখা যায় মেসিকে। সবাই বেশ অবাক হয়েছে প্রথমে এই দৃশ্য দেখে।

এরপর দেখা যায়, নিরাপত্তাকর্মীরা আর্জেন্টিনা দলের ক্রিস্টিয়ান রোমেরোর স্যুটকেস থেকে একটি বিশাল বারবিকিউ লাইটার এবং বড় আকারের বারবিকিউ টংস (চিমটা) উদ্ধার করেছেন। ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে দলটি ভ্রমণ করার সময় এই মজার ঘটনা ঘটে।

View this post on Instagram

A post shared by Collins Okinyo (@bedjosessien)

আসাদো (বারবিকিউ) তৈরি করার জন্য রোমেরো এসব সরঞ্জাম সঙ্গে নিয়েছিলেন

নিরাপত্তাকর্মী নারী নিজেও বেশ অবাক হয়ে তাকিয়ে থাকেন এই টংস ও লাইটারের দিকে। এরপর জানা যায়, এই অদ্ভুত জিনিস নিয়ে ভ্রমণ করার কারণ ছিল, টুর্নামেন্ট চলাকালীন ঐতিহ্যবাহী আর্জেন্টাইন আসাদো (বারবিকিউ) তৈরি করার জন্য রোমেরো এসব সরঞ্জাম সঙ্গে নিয়েছিলেন। বিষয়টি জানাজানি হতেই মেসিসহ পুরো আর্জেন্টিনা দল হাসিতে ফেটে পড়ে।

সূত্র: মানিকন্ট্রোল

ছবি: ভিডিওর স্ক্রিনশট, ফেসবুক