গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে একজনের এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন চারজন। এ সময়ে আরও ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও শনাক্তের ঘটনা ঘটে।এ পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৪ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৬৬৪ জন প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭৫৮ জনে।বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে- ঢাকা বিভাগে ২৮৭, সিলেটে ৯০, রাজশাহীতে ৮৯, চট্টগ্রামে ৫৪, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৩, খুলনায় ২৯ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছেন।গত ২৪ ঘণ্টায় আরও ৮৭৯ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ভর্তি হয়েছেন ৮৪৯ জন। বিভাগভিত্তিক ভর্তির হিসাবে- ঢাকায় ৩৬৫, রাজশাহীতে ২৯, সিলেটে ৭৪, চট্টগ্রামে ১৫৯, বরিশালে ১১৭, ময়মনসিংহে ৪১, খুলনায় ৪৬ ও রংপুরে ১৮ জন।এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৩৪০ জনে। এর মধ্যে ৯০ হাজার ৬০৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪৮০ জনে। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে।
অপরাধ
হামে ঝরলো আরও ৫ প্রাণ, মৃত্যু বেড়ে ৭৫৮

শেয়ার করুন







