হরিণাকুণ্ডের বহুল আলোচিত মুকুল মল্লিক হত্যা মামলায় স্ত্রীসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলো-নিহত মুকুল মল্লিকের স্ত্রী ফিরোজা খাতুন, হরিণাকুণ্ডের গোপিনাতপুর গ্রামের আলমগীর হোসেন ও বিল্লাল হোসেন।