সুদাম, বল কানারে,
গোপীকূলে যায় কেন কানাই,
ভুলে রাধারে?
সুদাম, বল কানারে।
আমি রাধা কূলবধূ,
মরি বিরহে পুড়ে,
বৃন্দাবনের নিঠুর কালার
মায়ার বাঁশির সুরে।
অপূর্ণ আত্মার উপাখ্যান
সুদাম, বল কানারে,
আমার মতো কালাচাঁনে
যেন বিরহে না পোড়ে,
বিরহ না পোড়ে যেন ওই গোপীগণে।
কালার ওই বাঁশির সুরে
বাঁধে আমায় কলঙ্ক-ডোরে,
কূলবধূ পোড়ে তার প্রেম-বিরহে
সুদাম, বল কানারে।
এসইউ








