বর্ষার মৌসুম মানেই ইলিশের স্বাদে মজে ওঠার সময়। আর সেই ইলিশ যদি হয় হাতে মাখা মসলায় ধীরে ধীরে ভুনা, তাহলে স্বাদের মাত্রা যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। খুব বেশি মসলা বা জটিল রান্নার প্রয়োজন নেই।

তাজা ইলিশ, কিছু সাধারণ মসলা আর সঠিক কৌশলেই তৈরি করা যায় দারুণ সুস্বাদু হাতে মাখা ইলিশ ভুনা। ভাতের সঙ্গে এই পদ একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন জেনে নেওয়া যাক হাতে মাখা ইলিশ ভুনার সহজ ও লোভনীয় রেসিপি।

আরও পড়ুন

ঘরে বসেই উপভোগ করেন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী খাবার আসাদো

উপকরণ

  • ইলিশ মাছ ৪-৫ পিস
  • পেঁয়াজকুচি ১টি মাঝারি
  • পেঁয়াজবাটা ২ চামচ
  • কাঁচামরিচ ৫-৬টি
  • হলুদগুঁড়া আধ চা-চামচ
  • লাল মরিচের গুঁড়া আধ চা-চামচ
  • সর্ষের তেল ২-৩ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো
আরও পড়ুন

কেপ ভার্দের জনপ্রিয় খাবার ফিজোয়াডা, রইলো রেসিপি

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি পাত্রে পেঁয়াজকুচি, পেঁয়াজবাটা, লবণ, হলুদগুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, থেঁতো করা কাঁচামরিচ এবং পরিমাণমতো সরিষার তেল একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর ইলিশের টুকরোগুলো সেই মসলার সঙ্গে আলতো হাতে মাখিয়ে নিন।

এরপর পুরো মিশ্রণটি একটি কড়াইয়ে ঢেলে মাঝারি আঁচে বসান। ইলিশ বেশি সময় ভাজবেন না, কারণ এতে মাছ শক্ত হয়ে যেতে পারে। এক থেকে দুই মিনিট হালকা উল্টেপাল্টে নেওয়ার পর অল্প একটু পানি যোগ করে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রান্না করুন। পেঁয়াজ নরম হয়ে ভাজা এবং মাছ পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে।

আরও পড়ুন

ক্লান্ত দুপুরে পাতে রাখুন সর্ষে তেলে ছোট মাছের চচ্চড়ি

রান্নার মাঝে একবার পেঁয়াজ নেড়ে মাছের টুকরোগুলোও সাবধানে উল্টে দিন। শেষে পানি সম্পূর্ণ শুকিয়ে এলে চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন। পুরো রান্নাটি সাধারণত ৭ থেকে ১০ মিনিটের মধ্যেই সম্পন্ন হয়। এই পদে অতিরিক্ত কোনো মসলা ব্যবহার না করাই ভালো, কারণ এতে ইলিশের স্বাভাবিক স্বাদ ও সুবাস অটুট থাকে।

জেএস/