হাতিয়া উপজেলায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরিয়েছে বিক্ষুব্ধ জনতা। অভিযুক্ত আনসার উদ্দিন বুড়িরচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আহমদিয়া বাজার এলাকার মোজাফফর নূরানী মাদরাসার সহকারী শিক্ষক। সোমবার ওই মাদরাসা ও সংলগ্ন বাজারে এই ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার ভোর থেকেই এলাকায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। দুপুরে মাদরাসা ছুটি হয়ে গেলে অন্য শিক্ষার্থীরা যার যার বাড়ি চলে যায়। এ সময় শিশুটিকে মাদরাসার নির্জন কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান ওই শিক্ষক।