হাতিয়ায় নারীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটকের ঘটনায় আশ্রাফ উদ্দিন নামে এক যুবদল নেতাকে দলীয় ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার জেলা যুবদলের দপ্তর সম্পাদক রাইসুল হায়দার বাবুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার রাতে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ল্যাংড়া তেমুনী এলাকার একটি ঘর থেকে স্থানীয়রা ওই নেতাকে নারীসহ আটক করে। পরে স্থানীয় বিএনপি নেতারা আশ্রাফকে ছাড়িয়ে নিয়ে যায়। তবে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এনিয়ে তোলপাড় শুরু হয়। বহিষ্কৃত আশ্রাফ উদ্দিন হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।








