কীসের নেশায় এলাম আমি গ্রাম ছেড়ে এই ঢাকায়!
কী পেয়েছি অ্যাত্তো বছর এই শহরে থাকায়?
হৃদয়টাকে যন্ত্রণা দেয় ছিনতাই ও ধর্ষণ!
শহর জুড়েই দিনরাতে হয় ধুলবালি বর্ষণ!
জানযটে প্রাণ ওষ্ঠাগত, দখলে ফুটপাত,
শ’বছরের প্রাচীন গাড়ি রাজপথে দিনরাত।
রাস্তা দিয়ে যায় না হাঁটা, হায় বিপদের বহর!
অটোরিকশা দিচ্ছে ধাক্কা, যেন এটা তার শহর।
কেউ পারে না ওদের সঙ্গে, ওরাই দেশের চালক!
একটুখানি করুন দয়া, সবার প্রতিপালক।
প্রতি পদক্ষেপেই বিপদ ঘনায় জীবন ঘিরে
ভাবছি এখন সব হারিয়ে গ্রামেই যাব ফিরে!








