বাসের হেডলাইট নষ্ট। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। এমন পরিস্থিতিতে যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে বাস চালালেন এক চালক। সম্প্রতি এমন অদ্ভুত ও বিপজ্জনক ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, হেডলাইট ছাড়াই ঘুটঘুটে অন্ধকার রাস্তা দিয়ে বাসটি এগিয়ে যাচ্ছে। চালকের পাশে দাঁড়িয়ে কন্ডাক্টর তার মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে রেখেছেন। সেই সামান্য আলো দিয়েই চালক কোনোমতে রাস্তা চেনার চেষ্টা করছেন।
আরও পড়ুন
৯ বছর বয়সে যার বিয়েতে গিয়েছিলেন, ১৫ বছর পর তাকেই করলেন বিয়ে!
জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকে। বাসটি ‘কল্যাণ কর্ণাটক রোড ট্রান্সপোর্ট করপোরেশন’ (কেকেআরটিসি)-এর আওতাধীন। কালাবুরাগি শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরের শহর চিঞ্চোলিগামী রাতের শেষ বাসে এই ঘটনা ঘটে।
A social media post has gone viral claiming that a KKRTC bus travelled nearly 90 km using only a mobile phone's flashlight after its headlight allegedly failed. The post also criticises Karnataka minister Priyank Kharge and mocks the state's leadership over the incident. The… pic.twitter.com/LYJTqJ1hwg
— Oneindia News (@Oneindia) July 5, 2026
যাত্রার ঠিক কোন মুহূর্তে বাসের হেডলাইট বিকল হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এই চরম ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ পরিস্থিতির মধ্যেই যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন।
আরও পড়ুন
ইট বসেনি একটিও, কাগজে-কলমে ‘সম্পূর্ণ সচল’ ১০০ শয্যার হাসপাতাল!
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাসের ফিটনেস এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সূত্র: এনডিটিভি
কেএএ/








