শিক্ষামন্ত্রীর আগমন ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটক রং করার পরিকল্পনা থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি ও দেয়ালচিত্র মুছে যাওয়ার আশঙ্কায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেওয়ার পর প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, প্রধান ফটকে থাকা জুলাইয়ের স্মারক চিত্রে কোনো পরিবর্তন আনা হবে না।
আরও পড়ুন
জুলাই অভ্যুত্থান স্মরণে ইবিতে লাল ব্যাজ পরিধান কর্মসূচি
মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান বলেন, ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা ও শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে ধারণ করে প্রধান ফটকে জুলাই গ্রাফিতি যেভাবে আছে সেইভাবে অক্ষুণ্ন থাকবে। আর হাত দেওয়া হবে না।’
ইরফান উল্লাহ/এসজেডএইচ/জেআইএম








